বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

ব্রিটেনের নাগরিকত্ব বাতিলে ক্ষুব্ধ ত্রাণকর্মী তৌকির

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ৯ মার্চ ২০১৯ শনিবার

পাকিস্তানি বংশোদ্ভূত ত্রাণকর্মী তৌকির শরিফের নাগরিকত্ব বাতিল করেছে যুক্তরাজ্য সরকার। এতে তিনি ক্ষোভ প্রকাশ করে দেশটির বিরুদ্ধে ‘বর্ণবাদী’ আচরণের অভিযোগ এনেছেন।

 

একইসঙ্গে তৌকির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

ইস্ট লন্ডনের অধিবাসী তৌকির ৭ বছর আগে স্ত্রীসহ সিরিয়ায় যান। সেখানে তিনি একটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠা করে নিজেই ত্রাণকর্মী হিসেবে কাজ করছেন। সিরিয়াতে থাকাকালীন এই দম্পতির ৫টি সন্তান হয়েছে, যারা যুক্তরাজ্যের নাগরিক।

নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তে যুক্তরাজ্য সরকারের সমালোচনা করেছেন তৌকির। যদিও তিনি স্বীকার করেছেন, সিরিয়াতে তিনি যুদ্ধ করেছেন।

যুক্তরাজ্য সরকার ২০১৭ সালে তৌকিরের নাগরিকত্ব বাতিলের কারণ হিসেবে গোপনে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ এবং আল-কায়েদার সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করে।

তৌকির সরকারের এমন আচরণকে বর্ণবাদী এবং অন্যায্য বলে দাবি করেন। বলেন, ‘আমি একে-৪৮ নিয়েছিলাম নিজের সুরক্ষার জন্য।’

ব্রিটেন সরকার দাবি করেছে, এমনি এমনি কারও নাগরিকত্ব বাতিল করা হয় না। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই তৌকিরের নাগরিকত্ব বাতিল করা হয়েছে।

যদিও তৌকির এখনও পাকিস্তানের নাগরিক। সেই হিসেবে এখনই তিনি বিপদে পড়ছেন না। তা ছাড়া তার স্ত্রী যুক্তরাজ্যের নাগরিক। তাদের ৫ সন্তানের সবাই সিরিয়াতে জন্মগ্রহণ করেছে।

এই সিদ্ধান্তের ফলে এই দম্পতি তাদের সন্তানদের জন্যও যুক্তরাজ্যের পাসপোর্ট করাতে পারবেন না।