মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬   আষাঢ় ৩০ ১৪৩৩   ২৮ মুহররম ১৪৪৮

যে কারণে চাকরি হারালেন ১৮শ’ নারী কেবিন ক্রু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

পাকিস্তানের সরকারি বিমান সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন’ (পিআইএ)  ১৮শ’ কেবিন ক্রুকে ছাঁটাই করেছে। অতিরিক্ত ওজনের কারণে তাদেরকে ছাঁটাই করা হয়েছে বলে জানায় এয়ারলাইন কর্তৃপক্ষ।
এর আগে ১ জানুয়ারি সংস্থাটির ক্যারিয়ার জেনারেল ম্যানেজার আমির বশির স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।

তখন আদেশে বলা হয়েছিল, কেবিন ক্রুদের প্রতি মাসে পাঁচ পাউন্ড করে ওজন কমাতে হবে। এর ফলে ছয় মাসে যদি ৩০ পাউন্ড কমে তবেই তারা বিমানে দায়িত্ব পালনে সক্ষম হবেন।
 
সিএনএন এক প্রতিবেদনে জানায়, এরই মধ্যে সব কেবিন ক্রুদের ওজন পরীক্ষা করে তা প্রকাশ করা হয়েছে। এমনকি এখন থেকে কেবিন ক্রুদের ওজন নিয়মিতভাবেই পরীক্ষা করা হবে এবং তা রক্ষণাবেক্ষণ করা হবে।