বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

ট্রাম্পের সাবেক সহযোগীর চার বছরের জেল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

কর ফাঁকি ও ব্যাংক জালিয়াতির মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন টিমের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টকে প্রায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ার আদালত শুনানি শেষে ম্যানাফোর্টকে ৪৭ মাসের কারাদণ্ড দেন।

এসময় আদালত ম্যানাফোর্টকে ৫০ হাজার ডলার জরিমানাও করেন। আদালতে ৬৯ বছর বয়সী ম্যানাফোর্ট শাস্তি না প্রদানের অনুরোধ করলেও নিজের কর্মকাণ্ডের জন্য কোনও অনুতাপ প্রকাশ করেননি।
 
২০১৬ সালের আগস্টে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত খবরে জানা যায়, পল ম্যানাফোর্ট ইউক্রেনে রাশিয়াপন্থীদের কাছ থেকে মিলিয়ন ডলার নিয়েছেন। ইউক্রেনে একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান চালানোর সময় এই অর্থ গ্রহণের ঘটনা ঘটে। ওই ঘটনা প্রকাশের পর ম্যানাফোর্ট পদত্যাগ করতে বাধ্য হন। গত বছর কর ফাঁকি, ব্যাংক জালিয়াতি, বিদেশি ব্যাংক হিসাবের তথ্য দিতে ব্যর্থ হওয়াসহ আটটি অভিযোগে দোষী সাব্যস্ত হন ম্যানাফোর্ট।