শুক্রবার   ০১ মে ২০২৬   বৈশাখ ১৭ ১৪৩৩   ১৪ জ্বিলকদ ১৪৪৭

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২৫ অভিবাসী নিহত

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস অঙ্গরাজ্যে বৃহস্পতিবার গুয়াতেমালা সীমান্তের কাছে অভিবাসীদের বহনকারী একটি ট্রাক উল্টে ২৫ জন নিহত হয়েছেন। 

এ ঘটনায় আরো অন্তত ২৯ জন ব্যক্তি আহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। 

চিয়াপাস অঙ্গরাজ্যের অ্যাটোর্নি জেনারেল এক বিবৃতিতে জানিয়েছেন, এ দুর্ঘটনায় হতাহতদের অনেকের অবস্থাই বেশ আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে ধারনা করা হচ্ছে। - খবর জিনহুয়া নিউজে’র

অতিরিক্ত যাত্রী বোঝাই এ ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি দুর্ঘটনার শিকার হয় বলে পুলিশ জানিয়েছে। 

মেক্সিকো সীমান্ত ব্যবহার করে প্রতি বছরই হাজার হাজার লোক যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে থাকে। ঝুঁকিপূর্ণ পথ পাড়িদিতে গিয়ে সেখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে।