বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

কবর থেকে মরদহে তুলে জাঁকজমক অনুষ্ঠান!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি পর্বতের গ্রামবাসীদের মধ্যে কিছু অদ্ভুদ সামাজিক রীতি রয়েছে। এর মধ্যে একটি মৃতের জন্য অন্তেষ্টিক্রিয়া বা শেষকৃত্য অনুষ্ঠান। এই রীতিতে মরদহ শেষকৃত্যের পর সপ্তাহখানেক পর কবর থেকে তা তুলে জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

গ্রামটির তোরাজান উপজাতিরা এই অন্তেষ্টিক্রিয়া বা শেষকৃত্য অনুষ্ঠান প্রতি তিন বছর পর পর আয়োজন করে থাকে। গত কয়েক শতাব্দী ধরে এমন অদ্ভুত রীতি পালন করে আসছেন তোরাজান উপজাতি। শতাব্দী প্রাচীন এ রীতির নাম ‘মানিন’।

দেশটির এক গণমাধ্যম জানায়, তিন বছর পর পর তাদের মৃত স্বজনদের দেহ কবর থেকে তুলে আনেন। পরে মরদেহে পুরনো কাপড় বদলে নতুন কাপড় পরিয়ে দেয়া হয়। এর পর সাজিয়ে-গুজিয়ে হইহুল্লোড় করে বাড়ি নিয়ে যান তারা। মৃতকে আবার সমাধিস্থ করার আগে কফিনকে মেরামত ও সুসজ্জিত করেন তারা। এছাড়া মৃতকে বাড়ি নিয়ে পালন করা হয় নানা ধরনের অনুষ্ঠান।
 
তোরাজান উপজাতির বিশ্বাস করে এই মৃত্যুই জীবনের শেষ নয়, এটি শুধু আধ্যাত্মিক জীবনে প্রবেশের একটি পর্যায়। এছাড়া মারা যাওয়া প্রিয়জনের আত্মা কাছে ফিরে আসে বলেও বিশ্বাস করেন তারা।

তাই প্রতি বছর মরদেহ কেমন আছেন তা দেখতে এবং তাদের পরিজনরা কেমন আছেন, তা দেখাতে মরদেহকে কবর থেকে তুলে আনা হয়।

তোরাজানরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে এমন অদ্ভুত রীতি শতাব্দী ধরে পালন করে আসছেন। এই সম্প্রদাযের লোকজন এখনো বেশ জাঁকজমকেভাবে এই রীতি পালনে করে থাকেন।