বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার

ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তর দ্বীপ মিন্দানাওতে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

 

বুধবার (৬ মার্চ) এ ভূকম্পন অনুভূত হয়। তবে কখন আঘাত হেনেছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। 

ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষন সংস্থা ইএমএসসি বলছে, প্রথমে ৬ মাত্রার কম্পনের কথা বলা হলেও পরে আবারও পরীক্ষা করে জানানো হয়, সমুদ্রের তলদেশে উৎপত্তি হওয়া কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।

ভুমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ডাবাও শহর থেকে ২১১ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং এর গভীরতা ছিল ৬০ কিলোমিটার।

প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।