বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১ ১৪৩৩   ০৪ রবিউস সানি ১৪৪৮

পুলিশ রূপে হাজির আয়ুষ্মান খুরানা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার

বর্তমান সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার নতুন সিনেমা ‘আর্টিকেল ১৫’। সম্প্রতি প্রকাশ পেলো সিনেমাটিতে আয়ুষ্মানের লুক। এতে খাকি রঙের পুলিশের পোশাক পরে হাজির হয়েছেন তিনি।

 

অনুভব সিনহা পরিচালিত সিনেমাটিতে আয়ুষ্মানের সঙ্গে আরও অভিনয় করছেন ঈশা তলোয়ার, মনোজ পাহওয়া, সায়ানি গুপ্ত, কুমুদ মিশরা এবং মহদ জিসান আইয়ুব।

অনুভব সিনহা জানান, এটি তদন্তমূলক সিনেমা। এতে অভিনয় করাটা খুব চ্যালেঞ্জিং ছিল, তাই চরিত্রটিতে আয়ুষ্মানের মতো অভিনেতাই দরকার ছিল।

বর্তমানে লখনৌতে ‘আর্টিকেল ১৫’র শুটিং চলছে। সম্প্রতি আয়ুষ্মান শুটিংয়ের সময় তোলা কিছু ছবি ও ভিডিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন।