মানুষের মূত্র সঞ্চয়ের আহ্বান মন্ত্রীর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:১৪ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার
কৃষি কাজের জন্য ইউরিয়া সার আমদানি না করে মানুষের মূত্র সঞ্চয়ের আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয মন্ত্রী নিতিন গড়কড়ি।
রোববার মহারাষ্ট্রের নাগপুরের এক সভায় তিনি বলেন, মূত্র সঞ্চয় করলে কৃষিকাজের উন্নতির জন্য ভারতকে আর দেশের বাইরে থেকে মূল্যবান সার আমদানি করতে হবে না।
এ সময় জৈব সার হিসেবে মানুষের মূত্র ব্যবহার করা যেতে পারে উল্লেখ করে মন্ত্রী বিমানবন্দরে মূত্র সঞ্চয়েরও প্রস্তাব দিয়েছেন।
তিনি বলেন, মূত্র সঞ্চয় করলে কৃষিকাজের উন্নতির জন্য ভারতকে মূল্যবান সার আমদানি করতে হবে না। অতীতে গো-মূত্রের প্রয়োজনীয়তার কথা বিজেপির বেশ কয়েকজন নেতা-মন্ত্রীর মুখে শোনা যায়।
এবার নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ইনোভেশন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির এ প্রস্তাবে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
মন্ত্রী বলেন, মানুষের মূত্র সঞ্চয় করলে তা থেকে অ্যামোনিয়াম সালফেট ও নাইট্রোজেন পাওয়া সম্ভব। আমি বিমানবন্দরে মূত্র সঞ্চয়ের কথা বলেছি। আমরা ইউরিয়া আমদানি করি। কিন্তু যদি সারা দেশজুড়ে মূত্র সঞ্চয় করা যায়, তবে কিছুই আর ফেলা যাবে না।
