রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

ফ্রান্সে ৪৪ অভিবাসী আটক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১০ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

ফ্রান্সের কেলাইস বন্দর থেকে ৪৪ জন অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। এ বিষয়ে কেলাইস শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানায়, অভিভাসীরা শনিবার থেকে রোববার রাত পর্যন্ত নৌকায় করে বন্দরে আসে। এ সময় তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, অভিবাসীরা শনিবার রাতে সুরক্ষিত বন্দর এলাকাটিতে প্রবেশ করে। সেখান থেকে তারা ব্রিটেনের ডোবার বন্দর থেকে আসা আরেকটি নৌকায় উঠেছিল।

 

এদিকে আটক অভিবাসীদের কেলাইস পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।  বন্দর এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।