বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত : পাইলটসহ নিহত ৫

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৩ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

কেনিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর পাইলটসহ পাঁচজন নিহত হয়েছে। এদের মধ্যে পাইলট কেনিয়ার নাগরিক এবং বাকি চারজন মার্কিন নাগরিক।

সোমবার স্থানীয় পুলিশ জানিয়েছে, কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত দ্বীপের একটি জাতীয় উদ্যানের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

 

রোববার স্থানীয় সময় রাত ৮টায় সেন্ট্রাল আইল্যান্ড ন্যাশনাল পার্কে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারের সব আরোহী প্রাণ হারিয়েছে।

তবে কি কারণে ওই কপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনও নিশ্চিত নয়। দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

মাত্র এক মাসেরও কম সময় আগে দেশটির পশ্চিমাঞ্চলে একটি বিমান দুর্ঘটনায় তিন মার্কিনিসহ পাঁচজন নিহত হয়।