মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬   আষাঢ় ৩০ ১৪৩৩   ২৮ মুহররম ১৪৪৮

পেরুতে ৭.১ মাত্রার ভূমিকম্প

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৩ মার্চ ২০১৯ রোববার

 শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ আমেরিকার দেশ পেরু। এর তীব্রতা অনুভূত হয়েছে পার্শ্ববর্তী ব্রাজিল, বলিভিয়া, চিলিতেও।

 

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ১। যার উৎপত্তিস্থল ছিলো জুলিয়াকা থেকে ৬৭ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ২৫৮ কিলোমিটার।

প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এছাড়া প্রাথমিক তথ্যে কোনো ধরনের সুনামি সর্তকর্তা নেই বলেও জানিয়েছে ভূমধ্যসাগরীয় সুনামি সর্তকতা কেন্দ্র।

স্থানীয় সময় শুক্রবার (০১ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল পেরু ও বলিভিয়ার মধ্যবর্তী স্থানে, লেক টিটিকাকার কাছে। লেকটি গভীরতা ও বিশালতায় দক্ষিণ আমেরিকার সবচেয়ে বৃহৎ।