রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

পদত্যাগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। প্রেসিডেন্ট ট্রাম্পের সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আকস্মিক ও বিতর্কিত সিদ্ধান্ত গ্রহনের একদিন পরই বৃহষ্পতিবার তিনি এ পদত্যাগের ঘোষণা প্রদান করেন।

মার্কিন মেরিন কোরের সাবেক এ কর্মকর্তা আগামী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে দায়িত্ব থেকে বিদায় নেবেন বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় নিশ্চিত করেছেন।- খবর সিএনএন ও পার্স টুডে’র

ট্রাম্প পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রী কে হবেন তা জানাননি, তবে বলেছেন ‘শীঘ্রই কাউকে এ পদে নিয়োগ দেয়া হবে।’

জেমস ম্যাটিস প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ আস্থাভাজন ব্যক্তি ছিলেন। ম্যাটিসকে নিয়োগ দেয়ার সময় ট্রাম্প গর্ব করে বলেছিলেন- ‘আমি পাগলা কুকুরকে’ প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেব। আফগানিস্তান ও ইরাকে বর্বর অভিযানের জন্য মার্কিন বাহিনীতে ম্যাটিস ‘ম্যাড ডগ বা পাগলা কুকুর’ নামে খ্যাত ছিলেন। কিন্তু সিরিয়াসহ বেশকিছু ইস্যুতে ট্রাম্পের সঙ্গে তার বড় রকমের মতপার্থক্য দেখা দেয়ায় তিনি পদত্যাগ করলেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভা থেকে এরইমধ্যে বহু গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কর্মকর্তা পদত্যাগ করেছেন কিংবা তাদেরকে বহিষ্কার করা হয়েছে। গত মার্চ মাসে ট্রাম্প তখনকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে টুইটার বার্তার মাধ্যমে বহিষ্কার করেন। আমেরিকার সর্বশেষ পাঁচজন প্রেসিডেন্টের মধ্যে ট্রাম্প মন্ত্রিসভায় রদবদলের ক্ষেত্রে এরইমধ্যে রেকর্ড করে ফেলেছেন।