বৃহস্পতিবার   ০২ জুলাই ২০২৬   আষাঢ় ১৮ ১৪৩৩   ১৬ মুহররম ১৪৪৮

ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৪ এএম, ৩ মার্চ ২০১৯ রোববার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে।  

 

রোববার সকাল ৭টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে কার্ডিওলজি বিভাগের অধীনে চিকিৎসা নেয়ার জন্য বলেন। পরে এনজিওগ্রাম করে তার হার্টে তিনটি ব্লক শনাক্ত করা হয়। 

জানা গেছে, এরইমধ্যে তার সুচিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনে তার বাইপাস সার্জারি করা হতে পারে।