বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬   শ্রাবণ ১ ১৪৩৩   ৩০ মুহররম ১৪৪৮

প্রেমিকার মাথা কেটে জঙ্গলে ফেলল প্রেমিক!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:২১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

প্রেমিকা বিয়ের জন্য বারংবার চাপ দিতে থাকে। আর এই চাপ সইতে না পেরে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী, তার মাথা কেটে আলাদা করা হয়। পরে তা জঙ্গলে ফেলে দিল প্রেমিক।

সম্প্রতি ভারতের কলকাতার ভূবনেশ্বরে এমনই এক ঘটনা ঘটেছে। সইন নামের অভিযুক্ত ওই প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকারও করেছেন তিনি।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সশমিতা বিসওয়াল নামের তরুণী সম্প্রতি সইনকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু সইন বিয়ে করতে রাজি হয়নি। পরে প্রেমিকার বারংবার পীড়াপীড়িতে এক পর্যায়ে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়া হয়।

 

প্ল্যান অনুযায়ী প্রেমিকাকে স্থানীয় মালিপাড়া এলাকায় ঘুরতে নিয়ে যায় সইন। সেখানে একটি বনের মধ্যে নিয়ে সশমিতা হত্যা করে সইন।

এদিকে হত্যার পর সশমিতার মাথা কেটে আলাদা করে জঙ্গলে ফেলে দেয়। ঘটনার তদন্তে নেমে তার কাটা মাথা ও দেহ উদ্ধার করেছে পুলিশ।