রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

সুদানে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৮

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

সুদানের উত্তর ও পূর্বাঞ্চলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। দেশটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জীবন ধারণের ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই সরকারবিরোধী বিক্ষোভে এ হতাহতের ঘটনা ঘটে।

বর্তমানে সরকারবিরোধী এ বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে। গেল ২০ ডিসেম্বর জরুরি অবস্থা ভেঙ্গে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়। - খবর বিবিসি।

জরুরি অবস্থা ও রাতভর কার্ফিউ চলাকালীন সরকারবিরোধী বিক্ষোভে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ আল কাদারিফের জেদারেফ শহরে ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় নীলনদ প্রদেশের আটবারা শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আরো দুইজন নিহত হয়েছেন।

 

খাদ্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে সুদানের রাজধানী খার্তুমসহ অন্যান্য শহরগুলোতে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গেলো বুধবার আটবারা, আদ দামার ও বার্বার শহরে এই বিক্ষোভ শুরু হয়।

বিভিন্ন শহরে বিক্ষোভে ব্যাপক মানুষের অংশগ্রহণ শুরু হলে জরুরি অবস্থা ও কার্ফিউ জারি করে সরকার। সরকারবিরোধী স্লোগান দেয়ার কারণে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও গুলি ছোঁড়া হয়। পুলিশের গুলিতে অনেকে আহত হলে মুহূর্তেই পরিস্থিতি সহিংস রুপ ধারণ করে।

সুদান থেকে দক্ষিণ সুদান আলাদা হয়ে যাওয়ার পর দেশটির অর্থণীতি বেশ বড় হোঁচট খেয়েছে, যা তারা এখনো কাটিয়ে উঠতে পারেনি। দেশটি দু’ভাগে ভাগ হয়ে যাওয়ার পর সুদান তাদের তেলের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।