গোয়ার সৈকতে ব্রিটিশ পর্যটককে ধর্ষণ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ার সমুদ্র সৈকতে ব্রিটিশ এক নারী পর্যটককে ধর্ষণ করেছে এক যুবক। খবর বিবিসির
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রেল স্টেশন থেকে হোটেলের দিকে যাওয়ার পথে ৪৮ বছর বয়সী ওই নারীকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় এক ভারতীয়কে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, ওই ব্রিটিশ নারী গত ১০ বছর ধরে প্রতি বছরই গোয়ায় বেড়াতে আসেন। বৃহস্পতিবার ক্যানাকোনা স্টেশন থেকে ট্রেন ধরে উত্তর গোয়ার থিভিম স্টেশনে যাওয়ার কথা ছিল বিদেশি ওই পর্যটকের। কিন্তু ট্রেন আসতে দেরি হচ্ছে দেখে পালোলেম সৈকতের কাছে যেখানে ছিলেন সেখানে ফিরে যাচ্ছিলেন। তখনই পথে অজ্ঞাত ওই ব্যক্তি তার ওপর হামলা চালায়।
ওই নারী জানান, শুরুতে চোখে আঘাত করে ওই যুবক। এরপর তিনি ঝাপসা দেখতে শুরু করেন। এরপর জোর করে সৈকতের পাশে নির্জন জায়গা নিয়ে ধর্ষণ করে। সঙ্গে থাকা তিনটি ব্যাগও নিয়ে পালিয়ে যায় লোকটি পরে থানায় অভিযোগ করি।
পরে রেল স্টেশন ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
