রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

অবশেষে চালু হলো গ্যাটউইক বিমানবন্দর

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:১০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

বত্রিশ ঘণ্টার অবসান কাটিয়ে আবারো চালু হলো যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দর।

শুক্রবার এক বিবৃতিতে স্বল্প পরিসরে সেবা চালু করার ঘোষণা প্রদান করেছে গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর বিবিসি’র।

গ্যাটউইক বিমানবন্দর হচ্ছে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। বিখ্যাত হিথ্রো বিমানবন্দরের পরই এর অবস্থান। ড্রোন আতঙ্কে বিমানবন্দরটির প্রায় সাড়ে সাত শতাধিকেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। ফলে বিপাকে পড়েন প্রায় ১ লাখ ১০ হাজারেরও বেশি যাত্রী। যাত্রীদের এ দূর্ভোগ নিরসনেই স্বল্প পরিসরে আবারো সেবা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

এ প্রসঙ্গে এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গ্যাটউইক বিমানবন্দর রানওয়ে অল্প কিছু সংখ্যক বিমান অবতরনের ও উড্ডয়নের জন্য খুলে দেয়া হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী থেরেসা মে এ ঘটনায় জড়িতদের খুঁজতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আইনী পদক্ষেপ নেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে বুধবার বিমানবন্দর এলাকার ওপর দিয়ে দুটি ড্রোন উড়ে যাওয়ার খবরে সব ফ্লাইট বাতিল করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো গ্যাটউইক।