রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

চেক প্রজাতন্ত্রে কয়লা খনি বিস্ফোরণে নিহত ১৩

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

চেক প্রজাতন্ত্রে একটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণের ঘটনায় ১৩ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৯৯০ সালের পর দেশটিতে এটাই সবচেয়ে ভয়াবহ খনি বিস্ফোরণের ঘটনা।

দেশটির রাষ্ট্রীয় খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান ওকেডি শুক্রবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। খবর আল-জাজিরার।

ওকেডির মুখপাত্র ইভো সেলেচোভস্কি জানান, বিস্ফোরণে নিহতদের মধ্যে ১১জনই পোল্যান্ডের নাগরিক। বাকি দু’জন চেক নাগরিক। বৃহস্পতিবার কারভিনা শহরের কাছে সিএসএম শক্ত-কয়লা খনির ৮০০ মিটারের বেশি গভীরে ওই মিথেন বিস্ফোরণটি ঘটে।

 

ওকেডি’র ব্যবস্থাপনা পরিচালক বোলস্লাভ কোয়াল্কজিক বলেছেন, খনির দূরাবস্থার কারণে আমাদের উদ্ধার অভিযান পরিত্যক্ত করতে হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছি, যেখান থেকে সামনে দিকে এগুনো অসম্ভব। কারণ সামনেই প্রচণ্ড আগুন। ফলে ঠিকমতো কিছুই দেখা যাচ্ছে না।

বার্তা সংস্থা সিটিকে জানিয়েছে, এর আগে ১৯৯০ সালে কারভিনার কাছে একটি খনিতে অগ্নিকাণ্ডে ৩০জন খনি শ্রমিক নিহত হয়েছিলেন।