বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ২ ১৪৩৩   ০৪ রবিউস সানি ১৪৪৮

ত্রিভুজ প্রেমের ‘ভালবাসা আজকাল’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৬ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার

এবার ত্রিভুজ প্রেমের গল্পের  টেলিফিল্মে অভিনয় করেছেন রওনক হাসান, নাদিয়া আহমেদ ও তানভীর কিবরিয়া। আহসান হাবিব সকালের রচনায় এটি পরিচালনা করেছেন তুষার খান।  

এ টেলিফিল্মের গল্পে দেখা যাবে, কাজল ও রাহুলের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর। সুন্দরভাবেই চলছিল তাদের বিবাহিত জীবন। হঠাৎ একদিন ব্যবসার কাজে শহরের বাইরে যান রাহুল। ঠিক সেদিন উপস্থিত হয় কাজলের পুরনো প্রেমিক রাহিন। নিজের পরিচয় গোপন রেখে রাহিন নিজেকে কাজলের সামনে মেলে ধরে। 

কিন্তু রাহিনকে ঠিকই চিনে ফেলে কাজল। রাহিন কাজলের কাছে যেই ভালোবাসা আমানত স্বরূপ রেখে গিয়েছিল, আজ তা ফেরৎ চায়। সময়ের স্রোতে সেই ভালবাসা ক্ষয়ে গেছে। সেখানে নতুন করে জন্ম নিয়েছে রাহুলের ভালোবাসা। আর তাই রাহিন কাজলে তার সঙ্গে নিয়ে যেতে চাইলেও সে যায় না। কারণ সে নিজেই এখন রাহুলকে ভালোবাসে। 

 

এমনই ত্রিভুজ প্রেমের গল্পের ‘ভালবাসা আজকাল’ ২ মার্চ রাত ১১টায়  বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে বলে নির্মাতা সুত্রে জানা গেছে।