বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ২ ১৪৩৩   ০৪ রবিউস সানি ১৪৪৮

বিয়ের পর মিউজিক ভিডিওতে সানাই

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৪ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার

সময়ের আলোচিত-সমালোচিত মডেল সানাই। বছর জুড়ে আলোচনায় থাকলেও এবার তার অবস্থান বেশ জোরালো। সামাজিক যোগাযোগের মাধ্যমে খোলামেলা ছবি ও অস্বাভাবিক অঙ্গভঙ্গির ভিডিও প্রকাশের পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তাকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে মুচলেকায় সই করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে রেহাই পান তিনি।

 

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো নতুন করে আলোচনায় এসেছেন। এবারের প্রসঙ্গ ভিন্ন। 'আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী ও বর্তমান এমপির সঙ্গে বাগদান হয়েছে তার। কিন্তু তাদের বয়সের ব্যবধান ২২ বছর। এমন খবর ছড়িয়ে পরায় আবারো আলোচনায় সানাই। 

দুই ঘটনার রেশ এখনো কাটেনি। এ বিষয়গুলো নিয়ে এখনো কানাঘুষা চলছেই। এর মধ্যেই আবারো খবরের শিরোনামে সানাই। এবার তিনি হাজির হলেন নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে। রেইন মিউজিকের ব্যানারে বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে কন্ঠশিল্পী স্ম্যাক আজাদের নতুন গান প্রেমের নেশায়। গানটিতে সানাই'র সঙ্গে মডেল হয়েছেন অপরাধীখ্যাত মডেল আনান। 

 

প্রেমের নেশায় গানটির কথা লিখেছেন সোহেল মাসুদ এবং সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ। গানটিতে কন্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওটিও পরিচালনা করেছেন কন্ঠশিল্পী স্ম্যাক আজাদ নিজেই।