বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

লাদেনের ছেলের খোঁজ দিলেই পাবেন নয় কোটি টাকা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৯ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

বৈশ্বিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের খোঁজে ১০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় নয় কোটি টাকা) পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। 

 

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, হামজা বর্তমানে জঙ্গি গোষ্ঠী আল কায়েদার গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। হামজার সম্পর্কে যে কোনো তথ্য দিতে পারলেই পুরস্কৃত করা হবে।

 

কয়েক বছর ধরে বেশ কিছু অডিও এবং ভিডিও বার্তা প্রকাশ করেছেন হামজা। এসব অডিও এবং ভিডিও বার্তায় তার বাবার হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র এবং এর পশ্চিমা মিত্র দেশগুলোতে হামলা চালাতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন হামজা।

বর্তমানে হামজা বিন লাদেনের বয়স ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। দুই বছর আগে আনুষ্ঠানিকভাবে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী উপাধি দেয় যুক্তরাষ্ট্র।