বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

ভারতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৮ এএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। গত ২৬-২৭ ফেব্রুয়ারি দুই দেশের হামলা পাল্টা হামলার সময় এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে যৌথ সংবাদ ব্রিফিংয়ে ভারত এ অভিযোগ করে। 

দেশটির সেনা, নৌ ও বিমানবাহিনী এই ব্রিফিংয়ের আয়োজন করে। এতে ভারতের এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে।

 

আরজিকে কাপুর জানান, পাকিস্তান ভারতের ভূখণ্ডে অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল ব্যবহার করেছে। তিনি অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইলের কিছু ধ্বংসাবশেষও দেখান।

যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার হয়েছে তা মূলত অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল বা অ্যামর‍্যাম নামে পরিচিত। এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের মিগ-২১ বিসন যুদ্ধজাহাজটিকে ভূপাতিত করেছে তারা। এ ক্ষেপণাস্ত্রগুলো শুধু জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করা হবে এমন শর্তে তা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছিল পাকিস্তান।