সমঝোতা ছাড়াই ট্রাম্প-কিম বৈঠক শেষ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৯ এএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার
ভিয়েতনামেরর রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার দ্বিতীয় শীর্ষ বৈঠকটি কোনো সমঝোতায় ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এবারের বৈঠকে কোনো সমঝোতা হয়নি, তবে উভয় পক্ষই ভবিষ্যতে আবার বৈঠকে বসার ইচ্ছাপোষণ করেছে।’
এ বৈঠক সম্পর্কে দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ‘কাঙ্খিত এ বৈঠকটিতে কোনো সমঝোতা না হওয়ায় পুরো বিশ্বের মতো দক্ষিণ কোরিয়াও এখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে। পুরো বিশ্বের মতো আমরাও একটি সমঝোতা চাচ্ছিলাম।’
কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হওয়ার খবরে দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারের দর ১.৮ শতাংশ কমে গেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, কিম জং উন যুক্তরাষ্ট্রের দাবি-দাওয়া মেনে নিতে প্রস্তুত ছিলেন না। তিনি জানিয়েছেন, সমঝোতা হতে আরো সময় লাগবে।
এদিকে এ বিষয় নিয়ে বৈঠক প্রদান করেছেন মার্কিন প্রেডিন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মূলত উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণেই তারা কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি। তারা চেয়েছে তাদের দেশের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হোক। কিন্তু আমরা তা করতে পারিনি।
তবে কিম প্রতিজ্ঞা করেছেন, তিনি ভবিষ্যতে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবেন না। ট্রাম্প জানিয়েছেন, তিনি ভবিষ্যতে ধীরে ধীরে উত্তর কোরিয়ার অর্থনীতির ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিবেন।
এর আগে বৈঠক শেষে দুই নেতার একসঙ্গে মধ্যাহ্নভোজ ও সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহনের কথা থাকলেও সে পরিকল্পনা বাতিল করা হয়।
এ সম্পর্কে হোয়াইট হাউস মুখপাত্র সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের জানান, দুই নেতার মধ্যে আলোচনা নির্ধারিত সময় ছাড়িয়ে অতিরিক্ত সময়ে গড়ানোয় মধ্যাহ্নভোজ ও সঙ্গীত আয়োজনের পরিকল্পনা বাতিল করা হয়েছে।
