মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬   আষাঢ় ৩০ ১৪৩৩   ২৮ মুহররম ১৪৪৮

এক হামলায় ৬ হাজার ৩০০ কোটির সম্পদ ব্যবহার!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৮ এএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোট এলাকায় মঙ্গলবার বিমান হামলা চালানোর দাবি করেছে ভারত। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়, পাকিস্তানের জইশ-ই-মুহাম্মদ, হিজবুল্লাহ মুজাহেদিন এবং লস্কর-ই-তাইয়েবার স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে বিমান হামলায়।

 

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, ভারতের বিমানবাহিনী ২১ মিনিটের ওই হামলায় মিরাজ ১০০০ থেকে ২০০০ কেজি ওজনের বোমা বর্ষণ করেছে। মোট পাঁচ থেকে ছয়টি বোমা ফেলা হয়েছে।

আর এই পুরো অভিযান সফল করতে ৬ হাজার ৩০০ কোটি রুপির সম্পদ ব্যবহার করেছে ভারতীয় বিমানবাহিনী। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শুধু বালাকোটে বোমা ফেলতে ১ কোটি ‌৭ লাখ রুপি ব্যবহার করেছে ভারত।

 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরে লেজার গাইডেড ১০০০ কেজি ওজনের বোমা হামলা চালানো হয়। এই বোমার একেকটির দাম ৫৬ লাখ ভারতীয় রুপি। 

ওই অভিযানের সময় পাকিস্তানের আকাশসীমায় বিশেষ নজরদারি চালানোর জন্য এয়ারবোন ওয়ার্নিং এবং কন্ট্রোলিং সিস্টেম মোতায়েন করা হয়েছিল। অভিযানের সময় একটি বিমান একটি যন্ত্রের সাহায্যে শুধুই নজরদারির কাজ করেছে যে যন্ত্রের দাম প্রায় ১ হাজার ৭৫০ কোটি রুপি।

অভিযানের সময় কোনো বিমানের জ্বালানি ফুরিয়ে গেলে আকাশপথেই জ্বালানি ভরার জন্য তৈরি ছিল বিশেষ বিমান। বিশেষ সেই বিমানের ট্যাংকারের দাম প্রায় ২২ কোটি রুপি। এ ছাড়া আকাশে নজরদারি চালিয়েছে ৮০ কোটি রুপির ড্রোন।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় অন্তত ৪৪ সেনা নিহত হন। এই হামলার জেরে গত মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলায় ২০০ থেকে ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করে দেশটি। বুধবার পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধবিমানকে ভূপাতিত করে পাকিস্তান সেনারা। জবাবে ভারত পাকিস্তানের দুটি যুদ্ধবিমানকে ভূপাতিত করে। সব মিলিয়ে দু'দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।