বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

শান্তির বার্তা দিতেই পাইলট অভিনন্দনকে ফেরত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৩ এএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

ভারতীয় পাইলট অভিনন্দনকে শুক্রবারই মুক্তি দিতে যাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে এমনটাই জানান দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতকে শান্তির বার্তা দিয়েই পাইলটকে পাঠানো হবে। সংসদে পাকিস্তান-ভারত পরিস্থিতি নিয়ে এক আলোচনায় এ কথা জানান তিনি। 

 

এদিন তিনি আরো বলেন, অবস্থা নিয়ন্ত্রণের বাইরে যাওয়া উচিৎ নয়। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে গেলে পাকিস্তানকে তার জবাব দিতে হবে।
 
ভারত আগেই বলেছিল পাইলটকে ফেরানো নিয়ে কোনো শর্তে রাজি নয় নয়াদিল্লি। ভারত সরকার চাইছে অবিলম্বে দেশে ফেরানো হোক অভিনন্দনকে।

 

বৃহস্পতিবার পাক-পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, যদি সংঘর্ষ বন্ধ হয় তাহলে আমরা পাইলট অভিনন্দনকে ফেরাতে রাজি। ভারত সরকার কোনো কনস্যুলার অ্যাকসেসও চায়নি পাকিস্তানের কাছে। 

এদিকে এ ঘটনায় ভারত স্পষ্ট বলেছে, পাইলটের যদি কোনো ক্ষতি হয়, তাহলে কড়া পদক্ষেপ নেয়া হবে। মনে করা হচ্ছে সেই চাপের কাছেই কার্যত নতি স্বীকার করল পাকিস্তান।