রোববার   ০৩ মে ২০২৬   বৈশাখ ২০ ১৪৩৩   ১৬ জ্বিলকদ ১৪৪৭

ভারতীয় পাইলট পিটুনির ভিডিও ফাঁস!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

পাকিস্তানে বিমান হামলা চালাতে গিয়ে দেশটির সেনাদের হাতে ধরা পড়া ভারতীয় পাইলটের একটি ভিডিও প্রকাশ হয়েছে। বুধবার পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ধরা পড়া অভিনন্দন ভারতামান নামে ওই পাইলট দেশটির বিমান বাহিনীর একজন উইং কমান্ডার।

পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করে হামলা চালানোর সময় পাক সেনাবাহিনীর গুলিতে তার যুদ্ধ বিমানটি ভূপাতিত হয়। এ সময় তিনি প্রাণে বাঁচতে বিমানটি থেকে প্যারাশুট নিয়ে লাফ দেন।

তবে প্রাণে বেঁচে গেলেও তিনি ধরা পড়েন পাকিস্তানী গ্রামবাসীদের হাতে। প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় ভারতীয় পাইলটকে ঘিরে নয়-দশজন স্থানীয় গ্রামবাসী দাঁড়িয়ে আছেন।

 

বিক্ষুব্ধ গ্রামবাসীর কাছ থেকে পাকিস্তানের সেনাবাহিনীর ৩জন সদস্য তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ সময়ে গ্রামবাসীদের কয়েকজন উত্তেজিত হয়ে তাকে চড়-থাপ্পর দিচ্ছেন। এ সময় তাদেরকে ‘মার’ ‘মার’ বলতে শোনা যায়।

এরপরই অভিনন্দনকে পাকিস্তান সেনাবাহিনী তাদের গাড়িতে করে সামরিক হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা দেয়।