অভিনন্দনকে ভারতে ফেরত শুক্রবার: ইমরান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ভারতীয় পাইলট অভিনন্দনকে শুক্রবারই মুক্তি দিচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে এমনটাই বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
এ সময় তিনি বলেন, পাইলটকে শান্তির বার্তা দিয়েই ভারতে ফেরানো হবে। পাকিস্তানের সংসদে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন পাক প্রধানমন্ত্রী।
এদিন তিনি আরো বলেন, অবস্থা হাতের বাইরে যাওয়া উচিৎ নয়। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে গেলে পাকিস্তানকে তার জবাব দিতে হবে।
ভারত আগেই বলেছিল যে পাইলটকে ফেরানো নিয়ে কোনো শর্তে রাজি নয় নয়াদিল্লি। ভারত সরকার চাইছে অবিলম্বে দেশের ফেরানো হোক অভিনন্দনকে।
বৃহস্পতিবার পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, যদি সংঘর্ষ বন্ধ হয় তাহলে আমরা পাইলট অভিনন্দনকে ফেরাতে রাজি। ভারত সরকার কোনো কনস্যুলার অ্যাকসেসও চায়নি পাকিস্তানের কাছে।
এদিকে এ ঘটনায় ভারত স্পষ্ট বলেছে, পাইলটের যদি কোনো ক্ষতি হয়, তাহলে কড়া পদক্ষেপ নেয়া হবে। মনে করা হচ্ছে সেই চাপের কাছেই কার্যত নতি স্বীকার করল পাকিস্তান।
