মোদির ছবিতে নারীর চুমু!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:০৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা চালায় পাকিস্তান। এর জেরে পাকিস্তানের বালাকোটে বিমান বাহিনীর অভিযানের পর ভারতবাসী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় ভাসছেন।
এতে সামাজিক যোগাগোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মোদির প্রশংসা করা হচ্ছে। আর এরই মধ্যে মোদির ছবিতে চুমু খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সেই ভিডিওটিতে দেখা যায়, ভারতীয় এক নারী ট্রেনে থাকা মোদির ছবিতে চুমু খাচ্ছেন। এরপর যখন খেয়াল করলেন তাকে রেকর্ড করা হচ্ছে, তখন হাসতে হাসতে চলে যায় সেই নারী। ভিডিওটি টুইটারে প্রকাশ করে লেখা হয়েছে, ‘এমনো হয়’।
এই ভিডিও প্রকাশের পরই মোদি ভক্তরা নানা মন্তব্যও করেন। এক ভক্ত বলেন, ‘এর মানেই বোঝা যায় কিভাবে মানুষের মন জয় করা যায়।’
অন্যদিকে এই ভিডিওটির পাশাপাশি সেসময় কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর একটি চুমুর ভিডিও অনেকে শেয়ার করে লিখেছেন- ‘এমনও হয়ে গেছে’ এবং ‘এমন দিওয়ানা আমরা আগে কখনো দেখিনি’।
গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়ি বহরে ভয়াবহ জঙ্গি হামলায় ৪৪ জওয়ান নিহত হন।
এদিকে জঙ্গিদের মদত দেয়ার অভিযোগে ইসলামাবাদকে মোক্ষম জবাব দিতে গত ২৬ ফেব্রুয়ারি ভোরের দিকে পাকিস্তানের বালাকোট শহরে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের আস্তানায় হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। এতে প্রায় ৩০০ জঙ্গি নিহত হয় বলে ভারত দাবি করে। এর একদিন পরই ভারতের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্ত ও পাইলট অভি নন্দনকে আটক করার দাবি করে পাকিস্তান।
