ভারতের মেট্রো স্টেশনগুলোতে রেড এলার্ট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় দিল্লির পর মুম্বাইয়ের সব মেট্রো স্টেশনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া
বৃহস্পতিবার মুম্বাইয়ের মেট্রো কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বলেছেন, ‘নিরাপত্তাজনিত কারণে মুম্বাইয়ের ১২টি মেট্রো স্টেশনের সবগুলোর ওপর রেড অ্যালার্ট জারি করা হলো। আশা করি সবাই আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন ও সহযোগিতা করবেন।’
এদিকে মেট্রো স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ও সেনা। সাদা পোশাকে ঘুরে বেড়াচ্ছেন নিরাপত্তা কর্মকর্তারা।
এর আগে বুধবার পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বেড়ে যাবার পর কাশ্মীর ও পাঞ্জাসহ বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করে ভারত। একই দিনে রাজধানী দিল্লিতেও রেড অ্যালার্ট জারি করে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন।
