শুক্রবার   ০১ মে ২০২৬   বৈশাখ ১৮ ১৪৩৩   ১৪ জ্বিলকদ ১৪৪৭

যুদ্ধে জড়ালে সমুচিত জবাব দেবে পাকিস্তান : শোয়েব

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

পাকিস্তান যুদ্ধ চায় না, শান্তি চায়, তবে আক্রমণ করলে তার সমুচিত জবাব দেবে দেয়া হবে। এমনটি জানিয়েছেন, পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার।

টুইটারে শোয়েব আখতার লেখেন, প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর আগেই জানিয়েছেন পাকিস্তান যুদ্ধ চায় না, যুদ্ধের জন্য উত্তেজনাও বাড়াতে চায় না। তবে পাকিস্তানকে চ্যালেঞ্জ করলে সমুচিত জবাব দেবে।

১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ভারতের ৪০ জনেরও বেশি সেনা নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করে। এরপরই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তজনা বিরাজ করছে।