বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

কাশ্মীরে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে একটি ভারতীয় ‍যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সকাল ১০টা ৫ মিনিটে বুদগামের গারেন্ড কালান গ্রামের কাছে একটি উন্মুক্ত স্থানে ওই বিমানটি বিধ্বস্ত হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

 

ভারতীয় কর্মকর্তারা বলছেন, ওই বিমানটি দুই ভাগে ভাগ হয়ে যায় এবং তাৎক্ষণিক আগুন লেগে যায়। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে দুজনের মৃতদেহ দেখা গেছে বলেও জানিয়েছেন তারা।

 

তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি তারা। আর ওই যুদ্ধবিমানের পাইলটের ভাগ্যে কী ঘটেছে সে ব্যাপারেও কিছু জানাতে পারেনি তারা।

উল্লেখ্য, সোমবার ভোররাতে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরে বিমান হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার ভারতের মর্টার শেল হামলায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ২ শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে গোলাগুলির মধ্যে কোটলিতে ওই হামলায় আরও সাতজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফ-র অন্তত ৪২ জন সদস্য নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে জইশ-ই-মুহাম্মদ। এরপর সোমবার ভোররাতে নিয়ন্ত্রণরেখা অতিক্রম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জইশের আস্তানা লক্ষ্য করে বোমাবর্ষণ করে ভারতীয় বিমানবাহিনী।