মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬   আষাঢ় ৩০ ১৪৩৩   ২৮ মুহররম ১৪৪৮

ভারত-পাকিস্তানকে আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

হামলা পাল্টা হামলা না চালিয়ে ভারত ও পাকিস্তানকে আলোচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে এ আহ্বান জানান। 

বিবৃতিতে বলা হয়, আর কোনো হামলা না চালিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানানো হচ্ছে। এসময় তিনি পাকিস্তানকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘যথাযথ পদক্ষেপ’ নেয়ারও আহ্বান জানান।

বিবৃতিতে আরো বলা হয়, আমরা চাই যে কোনোভাবেই দেশ দুটি চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। 

 

পাকিস্তান সীমান্তে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের ডেরায় ভারতীয় বিমান বাহিনীর হামলা চালানোর পরই বৈঠকের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) কমপক্ষে ৪৬ সদস্য নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ। এরপর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।