বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

নাইজেরিয়ায় নির্বাচনী সহিংসতায় ৩৯ জনের প্রাণহানী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

নাইজেরিয়ায় শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতায় ৩৯ জনের প্রাণহানী ঘটেছে। দেশটির বেসরকারি ও মানবাধিকার সংগঠনসমূহ এ তথ্য জানিয়েছে। 

 

এছাড়া দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নির্বাচনী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে মোট ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

দেশটিতে শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকেই বেশ জটিলতা ছিল। নির্বাচনটি এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত লজিস্টিকাল সহায়তার অভাবের কারণে শেষ মুহূর্তে এসে দেশটির নির্বাচন কমিশন তা এক সপ্তাহ পিছিয়ে দেয়ার ঘোষণা দেয়। 

 

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, তারা এরইমধ্যেই ব্যালট পেপার গণনা শুরু করে দিয়েছে। খুব শিগরিই তারা নির্বাচনে বিজয়ী দলের নাম ঘোষণা করবে। 

এ নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ৭৬ বছর বয়সী মুহাম্মদু বুহারি, যিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন ও তার প্রতিদ্বন্দ্বী ৭২ বছর বয়সী দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবকর, যিনি বর্তমানে একজন ব্যবসায়ী।