ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পদত্যাগ করেছেন। সোমবার রাতে ইনস্টাগ্রামের এক পোস্টে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি।
ওই পোস্টে তিনি লিখেছেন, হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহার পবিত্র জন্মবার্ষিকী এবং নারী দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। সে সঙ্গে গত ৬৭ মাস ধরে দায়িত্ব পালনের সময় সরকার ও জনগণের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি সে জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। - খবর পার্স টুডে’র
পদত্যাগ করে ইনস্টাগ্রামে দেয়া পোস্টে মোহাম্মাদ জাওয়াদ জারিফ আরো লিখেছেন, (পররাষ্ট্রমন্ত্রীর) দায়িত্ব চালিয়ে যেতে না পারা এবং এতদিন দায়িত্ব পালনের সময় যেসব ভুলত্রুটি হয়েছে সেজন্য আমি সবার কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি। তবে পোস্টে তিনি পদত্যাগের কারণ উল্লেখ করেননি।
