বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

৯০ বছর বয়সে কোরআন হেফজ করে বিশ্বরেকর্ড

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ইরাকের দক্ষিণাঞ্চলে বসরার একবেরের এক বাসিন্দা ৯০ বছর বয়সে কোরআন হেফজ করেছেন। ১৯২৯ সালে বসরার দক্ষিণে অবস্থিত আল-মুদাইনায় জন্ম হয় ৯০ বছর বয়সের হামাদিয়া জায়ায়ের।

 

বর্তমানে ঠিকমতো দেখতে পান না তিনি। তার চলেফেরা করতে গেলেও লাগে সহযোগী। আর এ বয়সে এসেই বিশ্বরেকর্ড গড়লেন হামাদিয়া। এ বয়সে পবিত্র কোরআন মুখস্ত করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।

আরবীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, দীর্ঘ ৬ বছরের অক্লান্ত পরিশ্রমে হামাদিয়া কোরআন হেফজ করতে সক্ষম হন। ইরাকের ইমাম হুসাইন (রা.) সমাধিস্থলে চালু হওয়া এক কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত যেতেন তিনি। 

 

এ প্রশিক্ষণ প্রকল্পের একজন একনিষ্ঠ অংশগ্রহণকারী ছিলেন ৯০ বছরের এ বৃদ্ধা। নিয়মিত অধ্যয়নের ফলে তিনি ৯০ বছর বয়সে কোরআনে হাফেজা হওয়ার অনন্য রেকর্ড করেন।

জানা গেছে, ওই প্রকল্পের অধীনে ইরাকের বিভিন্ন শহরের প্রায় ৪ হাজার ৬০০ নারী ও পুরুষ এখন পর্যন্ত কোরআনে হাফেজ হয়েছেন।