ওয়াঘায়ের মতো ভারত-বাংলাদেশ সীমান্তে গেট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
পাকিস্তানের ওয়াঘা সীমান্ত গেটের মতো আসামের করিমগঞ্জ জেলার সীমান্ত ক্রসিংয়ে গেট স্থাপন করা হবে।
সম্প্রতি আসামের রাজ্য সরকার ওই ঘোষণা দেয়। বাংলাদেশ-ভারত সীমান্ত সুরক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সাইথ এশিয়ান মনিটরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত সোমবার সীমান্ত নিরাপত্তা ও উন্নয়ন মন্ত্রীর পক্ষে সংসদ বিষয়কমন্ত্রী চন্দ্র মোহন পাটওয়ারী এ তথ্য জানান।
তিনি রাজ্য বিধান সভায় কংগ্রেসের এমএলএ কমলাক্ষ দেব পুরকায়স্থ’র এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী আরো জানান, সরকার করিমগঞ্জ জেলায় ভারতীয় ভূখণ্ডে ওয়াগা সীমান্ত অনুসরণে ফটক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
