বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ধস, নিহত ৬০

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ইন্দোনেশিয়ার এক অবৈধ সোনার খনিতে ভূমিধসে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। খবর- বিবিসির

 

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে নর্থ সুলাবেশির বোলাং মোংগোনডো এলাকার এক সোনার খনিতে এ ঘটনা ঘটে। 

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে আরো ১৩ জনকে। এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি ও উদ্ধার বিভাগের কর্মীরা। 

 

জানা গেছে, খনির ভেতরে এখনো আটকা পড়ে আছে ৬০ জনের বেশি শ্রমিক। অক্সিজেন ছাড়া তাদের পক্ষে বেশি সময় বেঁচে থাকা সম্ভব না বলে উদ্বেগ প্রকাশ করেছেন উদ্ধারকারীরা। তাই আটকে পড়া শ্রমিকদের জীবিত উদ্ধার করা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়াতে ছোট আকারের সোনার খনিগুলো নিষিদ্ধ করা হয়েছে। তবে গ্রামাঞ্চলে এখনও এমন বহু খনি আছে যেখানে গোপনে স্বর্ণ উত্তেলনের কাজ করে চলেছেন স্থানীয় শ্রমিকরা। এসব অস্থায়ী খনিগুলির ওপর সরকারি নিয়ন্ত্রণ না থাকা এবং দুর্বল অবকাঠামোগত কারণে দেশটিতে প্রায়ই খনি দুর্ঘটনা হয়।