বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

সাবমেরিন থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ইরানের নৌবাহিনীর বার্ষিক মহড়ার তৃতীয় দিনে আজ (রোববার) ২৪ ফেব্রুয়ারী কাদির-ক্লাস সাবমেরিন থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

ইরানের তাসনিম নিউজের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, এই প্রথম গভীর সমুদ্রে অবস্থিত সাবমেরিন থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।

 

তাসনিম নিউজ আরও জানিয়েছে, এ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সময় সাবমেরিনের অবস্থান শনাক্ত করা শত্রুর পক্ষে সম্ভব নয়। কাদির ক্লাস সাবমেরিন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র তুলনামূলক স্বল্প পাল্লার বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি।

 

ইরানের নৌবাহিনী শুক্রবার থেকে ওমান সাগর ও পারস্য-উপসাগরে তিন দিনের এই বিশাল নৌ-মহড়া শুরু করেছে।

 

'বেলায়াত-৯৭' সাংকেতিক নামের এই মহড়া চালানো হচ্ছে হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত মাকরান-উপকূলবর্তী ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চল জুড়ে মোট বিশ লাখ বর্গকিলোমিটার এলাকায়।