ফিলিস্তিনি কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ইসরাইলের এক সামরিক আদালতে ১৭ বছরের ফিলিস্তিনি কিশোর আয়হাম সাব্বাহকে ৩৫ বছরের সাজা দিয়েছে। সাজার পাশাপাশি এক মিলিয়ন ইসরাইলী শেকেল (০.২৭ মিলিয়ন ডলার) জরিমানাও করেছে বিচারক।
আয়হামের বিরুদ্ধে ২০১৬ সালে ইসরাইলী নাগরিককে ছুরিকাঘাতের প্রচেষ্টার অভিযোগ আনা হয়।
দুই বছর আগে গ্রেফতারের সময় আয়হাম সাব্বাহ এবং তার সাথী ওমর আল-রিমায়ীর বয়স ছিল ১৪ বছর। তাদের দুইজনকেই গুলি করা হয়েছিল এবং তারা মারাত্মকভাবে আহত ছিল। গুলির আঘাত থেকে ওমর পরবর্তীতে নিহত হলেও আয়হাম সুস্থ হয়ে ওঠে।
অধিকৃত পশ্চিম তীরের এক সুপারমার্কেটে অবৈধ ইহুদি বসতিস্থাপনকারীদের আক্রমণ করার অভিযোগে তাদের উভয়কেই অভিযুক্ত করা হয়েছিল।
ফিলিস্তিনি সংস্থা পিএলও এর প্রিজনার কমিশন ইসরাইলী আদালতের এই রায়কে অন্যায় বলে এর সমালোচনায় এক বিবৃতি প্রদান করেছে।
