বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

চকবাজার অগ্নিকাণ্ডে যুক্তরাজ্যের শোক প্রকাশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জনের প্রাণহানীর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে যুক্তরাজ্য। 

বৃহস্পতিবার দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী পেনি মরডান্ট ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক বিবৃতিতে এ শোক বার্তা প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ঢাকায় রাসায়নিক গুদামে ভয়াবহ আগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এ সপ্তাহের শুরুতেই আমি শহরটি সফর করেছিলাম। অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল।

বুধবার রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ঘটা এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। গুরুতর দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১৬ জন। নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

 

পেনি মরডান্ট সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন। সফরকালে তিনি কক্সবাজারের কুতুপালংয়ের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ইউকেএইডের সার্বিক ব্যবস্থাপনায় চিকিৎসা গ্রহণকারী ও রাখাইনে সহিংসতার শিকার রোহিঙ্গা নারী-শিশুদের সঙ্গেও কথা বলেন ও খোঁজ-খবর নেন তিনি।