বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

টুইটার একাউন্ট খুলতেই ৭০ হাজার ফলোয়ার প্রিয়াঙ্কা গান্ধীর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ভারতের বিরোধী দল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সোমবার সামাজিক মাধ্যম টুইটারে একাউন্ট খোলার সঙ্গে সঙ্গে বিপুল সাড়া পড়ে যায় নেটিজেনদের মধ্যে। কয়েক ঘণ্টার মধ্যে তার ফলোয়ার ৭০ হাজার ছাড়িয়ে যায়।

 

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-এইটিন ডটকমের খবরে বলা হয়, কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হিসেবে প্রথম বার উত্তর প্রদেশে সফরে যাওয়ার দিনই নিজের টুইটার একাউন্ট খুললেন প্রিয়াঙ্কা গান্ধী।

নতুন একাউন্ট থেকে প্রিয়াঙ্কা এখনও কোনও টুইট করেননি। তবে ফলো করছেন সাত জনকে। এদের মধ্যে রয়েছে তার ভাই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেসের অফিশিয়াল একাউন্ট ও অন্যান্য নেতারা।

মাইক্রোব্লগিং সাইটটিতে যোগদানের ঘণ্টা খানেকের মধ্যে ৫০ হাজার মানুষ ফলো করতে শুরু করেন এই কংগ্রেস নেত্রীকে। প্রিয়াঙ্কা গত সপ্তাহে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি হিসেবে পূর্ব উত্তরপ্রদেশে দলের নেতৃত্বের ভার নেন।