মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬   আষাঢ় ৩০ ১৪৩৩   ২৮ মুহররম ১৪৪৮

রুশ সহায়তায় ৮ লাখ কালাশনিকভ তৈরি করবে ভারত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

রাশিয়ার সহায়তা নিয়ে ৭ লাখ ৪৭ হাজার কালাশনিকভ রাইফেল তৈরি করবে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে।

 

ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি করা এ রাইফেলের কারাখানা দেশটির উত্তরপ্রদেশের আমেথিতে স্থাপন করা হবে। ভারতীয় অস্ত্র কারখানা বোর্ড এবং রাশিয়া যৌথভাবে এ পরিকল্পনা বাস্তবায়ন করবে।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের পার্সটুডে এক প্রতিবেদনে বলেছে, রাশিয়ার কালাশনিকভ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ভারতের অস্ত্র কারখানা বোর্ডের মধ্যে রাইফেল তৈরির ব্যাপারে একটি চুক্তি হবে।

খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষ নাগাদ আন্তঃসরকার চুক্তি সই হবে বলে ধারণা করা হচ্ছে।

আমেরিকা থেকে ৭২ হাজার অ্যাসাল্ট রাইফেল কেনার একটি চুক্তি করার পরই কালাশনিকভ তৈরির প্রস্তাব অনুমোদন পেল।