বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

এ এক জঘন্য স্বীকারোক্তি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

একেবারে সকলের সামনে এসে স্বীকার৷ সেটিও এক নোংরা স্বীকারোক্তি৷ যা শুনলে সহজেই যে কারো গা ঘিনঘিন করে উঠবে৷

 

ফক্স নিউজের সংবাদ উপস্থাপক পিটে হেগস্তে আরেক জনপ্রিয় উপস্থাপনক জেরেমি ভিনের অনুষ্ঠানে এসে এ ঘটনা জানান।

তিনি জানিয়েছেন, প্রায় এক যুগ তিনি কোনো দিন হাত ধুতেন না৷ এই যুগেও আধুনিক বিশ্বের একজন শিক্ষিত মানুষ এটা করতে পারেন ভাবলেই গা শিউরে উঠা স্বাভাবিক।

এক টুইট বার্তায় জেরেমি এ ঘটনা শেয়ার করলে তা ভাইরাল হতে সময় নেয়নি আর।

পিটের দাবি, তিনি কোনো ময়লা বা জার্ম অর্থাৎ জীবানু কিছুই কোনোদিন চোখে দেখতে পাননি। তাই হাত ধোয়ারও প্রয়োজন বোধ করতেন না৷ আর এই ঘটনা একদিন -দু‘দিন নয়, টানা ১০ বছর ধরে এভাবে হাত ধোয়া হয়নি তার৷