বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

মনের জ্বালা মেটাতে প্রেমিকার নামে সাপ পোষা প্রতিযোগিতা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

প্রেম ভেঙে গেছে? প্রাক্তনকে খুব ঘৃণা হচ্ছে? তাহলে এই ভ্যালেন্টাইনস ডে তে পাবেন সেই সুযোগ। এমনই সুযোগ এনেছে এবার সিডনি চিড়িয়াখানা!

 

ব্যাপারটি এমন, অনেকে যখন প্রেমে গদগদ হয়ে ভ্যালেনটাইনস ডে উদযাপন করবেন, তখন আপনি না হয় প্রেমভাঙার বিরহটা এভাবেই কাটিয়ে নিতে পারবেন৷ মনে মনে এটা ভেবে খুশি হবেন যে আপনার প্রাক্তনের নামে সাপের মতো ভয়ঙ্কর এক প্রাণির নামও আছে!

ভ্যালেন্টাইস ডে উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনি চিড়িয়াখানায় এক অভিনব প্রতিযোগিতা শুরু হয়েছে৷

 

প্রাক্তনের নামে চিড়িয়াখানার সবচেয়ে বিষধর সাপের নাম রাখতে পারবেন প্রেমিক ও প্রেমিকার৷

এই ভ্যালেনটাইনস ডে’র আগেই যদি কারো মন ভাঙে তাহলেও যেন এই বিশেষ দিনটা দুঃখ পেয়ে না কাটাতে হয়, সেকারণেই এই চেষ্টা!

গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা৷ এই বিষাক্ত সাপের নাম কেন আপনার প্রাক্তনের নামে রাখা হবে, সেই যুক্তি আপনাকে দিতে হবে৷ যার যুক্তি কর্তৃপক্ষ সব থেকে পছন্দ হবে, তার দেয়া নামেই নামকরণ করা হবে সাপটির।

আর যিনি জিতবেন তিনি বিনামূল্যে চিড়িয়াখানায় ঢুকতে পারবেন সারা বছর৷ তবে এই প্রতিযোগিতায় অংশ নিতে দিতে হবে ১ অস্ট্রেলিয়ান ডলার, যা বণ্যপ্রাণী সংরক্ষণের জন্য যাবে৷