কাশ্মীর সমস্যা সমাধানে জাতিসংঘের ভূমিকা চায় পাকিস্তান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরায়েশী ভারতের সঙ্গে চলমান কাশ্মীর সমস্যা সমাধানে জাতিসংঘের ভূমিকা দেখতে চান। মঙ্গলবার তিনি জাতিসংঘের মহাসচিবের কাছে এ আবেদন করেন।
পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর থেকেই দুই দেশের সম্পর্ক নতুন করে তলানীতে। ভারতের সে ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছেন, এই হামলার শক্ত জবাব দেয়া হবে।
আগামী মে মাসে ভারতের আসন্ন জাতীয় নির্বাচনের আগে পুলওয়ামার ঘটনাটি দেশটির রাজনীতিতে প্রভাব রাখতে পারে।
মঙ্গলবার কাশ্মীরের পুলওয়ামা ঘটনার পর থেকেই ভারত পাকিস্তানকে একতরফা দোষ দিয়ে যাচ্ছে।
তাই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ জাতিসংঘের মহাসচিব এন্টোনিও গুতেরেসের লিখিতভাবে দুই দেশের সমস্যা সমাধানের জন্য আবেদন করেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতাকামী সসস্ত্র সংগঠন জয়েশ-এ মোহাম্মাদ ওই হামলার দায় স্বীকার করেছে। তবে পাকিস্তান ওই ঘটনায় জড়িত থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছে।
কোরায়েশী জানান, কোনো ধরনের তদন্ত না করেই পাকিস্তানকে দোষারোপ করা অযৌক্তিক। ভারতের অবশ্যই উচিৎ ঘটনার সুষ্ঠু তদন্ত করা।
