রোববার   ১২ এপ্রিল ২০২৬   চৈত্র ২৮ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৭

ঢাকার মিরপুরে মেয়রপ্রার্থী আতিকের গণসংযোগ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীতপ্রার্থী আতিকুল ইসলাম মিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

 

সোমবার বেলা ১২টা থেকে রাজধানীর মিরপুর ১৩ নম্বর থেকে ১০ নম্বর গোল চত্ত্বর পর্যন্ত প্রচারণা চালান তিনি। এ সময় হারম্যান মেইনারেরর সামনে থেকে প্রচারণা শুরু করে ১৩ নম্বর কাঁচাবাজার এলাকায় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। 

প্রচারণার সময় আতিকুল ইসলামের নির্বাচনী লিফলেট জনগণের হাতে তুলে দেন। তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। নির্বাচনে বিজয়ের জন্য ভোটারদের দোয়া ও ভোটপ্রার্থনা করে ২৮ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান।

 

মেয়রপ্রার্থী আতিকুল বলেন, আমাদের নগরবাসী কাপড় চায় না, তারা চায় সুন্দর বাসযোগ্য নগরী। বোনরা চায় ইভটিজিং মুক্ত নগরী। আপনারা আমাকে মেয়র নির্বাচিত করলে ঢাকার প্রতিটা বাসে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।

 

ঢাকার উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই দাবি করে তিনি বলেন, আমরাই পারবো আমাদের হারিয়ে যাওয়া ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে।

প্রচারণার সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুব লীগের নেতারা।