বুধবার   ২৭ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩   ১০ জ্বিলহজ্জ ১৪৪৭

হিলকে আরামদায়ক করার উপায়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

হিল জুতা পরা কষ্টকর, আর এটা স্বাস্থ্যের জন্যও ক্ষতি। কিন্তু আকর্ষণীয় হওয়াই অনেকেরই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে হিল। কয়েকটি পদ্ধতি অনুসরণ করলে হিল তোলা জুতার জন্য পায়ের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।

 

জুতোর সৌন্দর্য বিচার করে কেনার কথা ভুলে যান। বরং হিল কেমন তা ভাল করে বেছে নিয়ে তবে কিনুন। স্টিলেটো ছেড়ে বরং মন দিন প্ল্যাটফর্ম হিলের দিকে।

জিনস-শার্টের সঙ্গে যে সরু হিলের জুতোই ভাল মানাবে, তা বলার অপেক্ষা রাখে না। এই হিল পরে স্মার্ট লুক হয়তো আসছে কিন্তু যন্ত্রণা, সেটাও তো সহ্য করতে হবে। তাই সরুর পরিবর্তে চওড়া হিলের প্রতি নজর দিন। দেখবেন, সুন্দর পোশাক পরে এই জুতো পায়ে দিয়েও আপনাকে একইরকম স্মার্ট লাগছে।

 

হিল জুতো পরে বেরনোর আগে পায়ের দ্বিতীয় এবং তৃতীয় আঙুলে একটি ব্যান্ডেড জড়িয়ে নিন। তার ফলে পায়ের মাঝে চাপ পড়বে। তাই হিলের মাধ্যমে আপনার পায়ে ব্যথা হওয়ার কোনও ভয়ই থাকবে না।

একটি মোটা মোজা নিন। সেটি জুতোর উপরে গোড়ালির কাছে রাখুন৷ এবার জুতো পরে অনায়াসে হাঁটুন। এই উপায় অবলম্বন করলে ব্যথা হবে না।