রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

ভ্যাটিকানের রাষ্ট্রদূতের বিরুদ্ধে তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

এবার যৌন নিপীড়নের অভিযোগ উঠলো ফ্রান্সে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত লুইজি ভেনচুরার বিরুদ্ধে।  এর ফলে তদন্তের মুখে পড়েছেন ৭৪ বছর বয়সী এই দূত।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভেনচুরা গত ১৭ জানুয়ারি প্যারিসের টাউন হলে তার অধস্তন এক কর্মকর্তাকে যৌন নিপীড়ন করেন। সেদিন অনুষ্ঠানে শহরের মেয়রের নববর্ষের ভাষণ শুনতে উপস্থিত ছিলেন কূটনীতিকরাসহ ধর্মীয় নেতা ও সুশীল সমাজের নাগরিকরা।

সিটি হলের এক কর্মকর্তা বলেন, ‘অনুষ্ঠান চলার সময় ভেনচুরা বার বার সেখানকার এক তরুণ কর্মচারীর নিতম্বে হাত দিচ্ছিলেন। একবার একজনের সামনেও তা করেন তিনি।’

এ ঘটনার এক সপ্তাহ পর ২৪ জানুয়ারি মেয়রের কার্যালয়ে ভেনচুরার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এর পরদিনই ফ্রান্স কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আর্চবিশপ ভেনচুরা ১০ বছর রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।