বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

সাত সন্তানের জন্ম দিলেন ইরাকি নারী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

ইরাকে সাত সন্তানের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন ২৫ বছর বয়সী এক নারী। জন্ম নেয়া প্রতিটি সন্তানই কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ভূমিষ্ঠ হয়েছে। একসঙ্গে এতো সন্তানের জন্ম দেয়ার ঘটনা দেশটিতে এই প্রথম। 

 

দেশটির পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে চলতি সপ্তাহেই ঘটনাটি ঘটে। প্রদেশটির আল-বাতৌল হাসপাতালে জন্ম নেয়া এ শিশুগুলোর মধ্যে ৬টি কন্যা ও একটি ছেলে। খবর- আল-জাজিরা।

হাসপাতাল কর্তৃপক্ষ সাত সন্তান প্রসবকারী সেই নারীর নাম প্রকাশ করেনি। তবে প্রদেশটির স্থানীয় স্বাস্থ্য বিভাগের মূখপাত্র ফিরাস আল ইজ্জাউয়ি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মা ও সন্তানেরা সকলেই ভালো আছেন। 

 

এছাড়া নবজাতক সাত শিশুকে হাসপাতালে নিবিড় ও বিশেষ পরিচর্যা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।