বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২৩ রমজান ১৪৪৭

সেনার কফিন নিজ কাঁধেই বইলেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

জম্মু কাশ্মীরের বৃহস্পতিবার পুলওয়ামায় শহিদ সেনাদের কফিন বহন করলেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং জম্মু কাশ্মীর পুলিশের আধিকারিক দিলবাগ সিং।

 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বদলা নিতে যা করার তা সবই করবে সরকার। শুক্রবার জাতীয় পতাকার মোড়া কফিন কাঁধে নিলেন তিনি, কফিনের অন্যদিকে ছিলেন পুলিশের ডিরেক্টর জেনারেল, সঙ্গ দেন অন্যান্য আধিকারিকরা।

দুপুর ২ টো নাগাদ শ্রীনগর পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেখান থেকে বদগাঁও এ শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।

 

এর আগে গত বৃহস্পতিবার পুলওয়ামায় জম্মু কাশ্মীর জাতীয় সড়কে ৩৫০ কেজি বোঝাই বিস্ফোরক নিয়ে সেনাবাহিনীর কনভয়ে ঢুকে হামলা চালায় জঙ্গিরা।

পুলওয়ামায় হামলার নিন্দা করে এককাট্টা হয়েছে দেশ। হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। সিআরপিএফের তরফে জানানো হয়েছে, ঘৃন্য হামলার বদলা নেওয়া হবে।

কেন্দ্রীয় বাহিনীর তরফে ট্যুইটে লেখা হয়েছে, আমরা ভুলব না, আমরা ছেড়ে দেব না। আমরা পুলওয়ামায় শহিদ জওয়ানদের স্যালুট জানাচ্ছি, আমাদের শহিদ ভাইদের পরিবারের পাশে থাকব আমরা।